আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর শহীদ জেনারেল কাসেম সোলাইমানির কন্যা জেইনাব সোলাইমানি এক টুইটে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
‘যুক্তরাষ্ট্রে নির্বাচনে জুয়াড়ি ও অপরাধী ট্রাম্পের পরাজয়ে নিজের আনন্দকে আমি গোপন করবো না। প্রথম শ্রেনীর একজন আহাম্মককে তার চেয়েও বড় আহাম্মক তার উপদেষ্টারা বুঝিয়েছিল যে, ঐ কালো ও অশুভ রাতের জন্মের মাধ্যমে সে (ট্রাম্প) নিজের ভবিষ্যতকে সুরক্ষিত করেছে। কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে, মহান আল্লাহ্ সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখছেন এবং ইরানিদের বীরের রক্ত তাকে (ট্রাম্পকে) বিশ্বের সবচেয়ে ঘৃণিত রাজনীতিবিদে পরিণত করবে। আর পরিস্থিত এমন হবে যে, তার সমাজের লোকেরাই তার পতন ও অপমানকে উদযাপন করেছে।
বিশ্ব ভুলবে না যে, ইরানি জাতির সৈনিক (হাজ কাসেম) বলেছিলেন: ‘জুয়াড়ি ট্রাম্প! আমি তোর প্রতিপক্ষ’। তিনি এখন আরশে দাঁড়িয়ে এই আয়াত তেলাওয়াত করছেন: ‘যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনই মৃত মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত; তারা জীবিকা-প্রাপ্ত হয়ে থাকে’। [আলে ইমরান : ১৬৯] এটা সবে শুরু, ‘কঠোর প্রতিশোধে’র রাস্তা তো কেবল খুলেছে।
কিন্তু ট্রাম্পের পতনের অর্থ এটা নয় যে অপর কারো ক্ষমতায় আসাতে খুশি হয়েছি; যে নিজেই দায়েশ সৃষ্টির কারিগরদের একজন এবং যে জেনারেল সোলাইমানির শাহাদাতকে ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা’ বলে আখ্যায়িত করেছিল। হাজ কাসেমের রক্তের প্রতিটি ফোঁটার মূল্য স্বয়ং আমেরিকাকে দিতে হবে, কেননা এরা (প্রেসিডেন্ট ও কর্মকর্তারা) তো ক্ষমতায় আসে ও চলে যায়। সৈয়দ হাকিমের ভাষ্যানুযায়ী ‘তাদের মাথা হাজ কাসেমের জুতার ফিতার সমতূল্য নয়’।#176